রাজশাহীর পবা উপজেলার চরখানপুর সীমান্ত এলাকা থেকে কৃষক রিমন হোসেনকে (২২) তুলে নিয়ে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় সীমান্তের ১৬৩১/এফ পিলার এলাকায় মাষকলাই কাটতে গেলে বৃহস্পতিবার বিকালে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। রিমন হোসেন খানপুর এলাকার সাবান আলীর ছেলে। সে বর্তমানে ভারতের কালিগঞ্জ পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী-৩৭ ব্যাটালিয়নসূত্রে শুক্রবার দুপুরে জানা গেছে।
