হায়দার আলী মাইজভান্ডারী
রাজধানীর মোহাম্মদপুর থানা ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রাজু ভান্ডারীর পিতা বিশিষ্ট সমাজসেবক হায়দার আলী মাইজভান্ডারী (৭৭) গত ১৪ জানুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ৬ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক গভীর শোক জ্ঞাপন করেছেন।
ডা. আব্দুর রশিদ
দৈনিক ইত্তেফাকের সালথা উপজেলা সংবাদদাতা আবু নাসের হুসাইনের পিতা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের বাসিন্দা ডা. আব্দুর রশিদ (৮৫) গত বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার জানাজা শেষে তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
