এম এ মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০১ মে ২০১৯, ১৯:৫২

পিরোজপুরের এককালীন প্রগতিশীল রাজনৈতিক নেতা মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আইনজীবী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট এম এ মান্নানকে বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।  তিনি মঙ্গলবার সন্ধ্যায়  ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি.........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে মুক্তিযোদ্ধা এম এ মান্নানকে জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন। এ সময় রাষ্ট্রের পক্ষে পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজাহানা সিদ্দিকী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় টাউন ক্লাবে বসে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে মরহুম হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

ইত্তেফাক/জেডএইচ