প্রাইমারি স্কুলের ছাত্রের ব্যাগে অস্ত্র!

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২২:১৯
যুক্তরাষ্ট্রে এবার প্রাইমারি স্কুলের সাত বছরের এক ছাত্রের ব্যাগে অস্ত্র পাওয়া গেছে। গত বৃহস্পতিবার নিউইয়র্কের একটি প্রাইমারি স্কুলের ছাত্রের ব্যাগ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এরপর কিছু সময়ের জন্য স্কুলটি বন্ধ রাখা হয়েছিল। ডিসেম্বরে কানেক্টিকাটের নিউটাউনে স্যান্ডি হুক ইলিমেন্টারি স্কুলে গুলিতে ২০ ছাত্র নিহত হবার পর স্কুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর মধ্যেই এবার প্রাইমারি স্কুলের ছাত্রের ব্যাগে অস্ত্র ধরা পড়ল। খবর এনডিটিভির। নিউইয়র্ক শিক্ষা দফতর জানায়, কুইনসের ওয়েভ প্রিপারেটরি ইলিমেন্টারি স্কুলের এক ছাত্রের ব্যাগ থেকে অস্ত্রটি উদ্ধারের পর এক ঘণ্টা স্কুলটি বন্ধ রাখ হয়। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের মুখপাত্র জন গ্রিম্পেল জানান, স্কুল ছাত্রের ব্যাগে পয়েন্ট ২২ ক্যালিবারের অস্ত্র পাওয়া গেছে। তবে এতে কোন গুলি ছিল না। তার কাছে গুলি রাখার খাপও পাওয়া যায়। তার ব্যাগে কীভাবে অস্ত্রটি গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। নিউটাউনের মতো মর্মান্তিক ঘটনা রোধ করতে অস্ত্র ক্রেতার তথ্য যাচাই করা ও অস্ত্র নিয়ন্ত্রণের জন্য নীতিমালা ঘোষণা করেছেন।