সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে শুক্রবার ভোর সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. জামিলুল হক জামিল ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. হুমায়ুন কবির বাবুল।
এবারের নির্বাচনে ২১টি পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন, দ্বিতীয় সহ-সভাপতি পদে এ. কে. এম ফখরুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুক আহমদ। লাইব্রেরি সম্পাদক পদে মো. হুমায়ুন রশিদ সোয়েব, সমাজসেবা সম্পাদক পদে মো. সাইফুর রহমান, নির্বাচন কর্মকর্তা পদে এন. আই. এম. মাসুম চৌধুরী, ২টি সহ-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নাছিমা বেগম ও মোহাম্মদ শফিউল আযম মাছুম।
