গণিত

সময়ের সাথে সঙ্গতি রেখে সকল প্রশ্নের উত্তর প্রদান সবচেয়ে গুরুত্বপূর্ণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ১৭:৫৩
গণিতে ভাল ফলাফল অর্জনের জন্য অনুশীলনের বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুগণ, আজ তোমাদের উদ্দেশ্যে সাধারণ গণিত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি। মানবণ্টন বীজগণিত-৫০ [অনুশীলনী ১.১ থেকে ১.২ -- ৪, অনুশীলনী ২ --৪, অনুশীলনী৩.১থেকে৩.৮—৫x৩=১৫। অনুশীলনী ৪.১ থেকে ৪.৫ -- ৫, অনুশীলনী ৫.১ থেকে ৫.২ -- ৫, অনুশীলনী ৬.১ থেকে ৬.৮ -- ৪,অনুশীলনী ৭.১ থেকে ৭.৪ -- ৪, অনুশীলনী ৮.১ থেকে ৮.৯ -- ৪, অনুশীলনী ৯.১ থেকে ৯.২ -- ৫] জ্যামিতি-৩০ (উপপাদ্য: ৬x২=১২,উপপাদ্য অনুশীলনী - ৪x২=৮,সম্পাদ্য- ৫x১=৫,সম্পাদ্য অনুশীলনী- ৫x১=৫) ত্রিকোণমিতি-১২ অনুশীলনী ১২.১ এবং অনুশীলনী ১২.২ মিলিয়ে ২টি প্রশ্নঃ ৪x২=৮, অনুশীলনী ১২.৩ থেকে আবশ্যিকভাবে প্রশ্নঃ ৪x১=৪ পরীক্ষায় থাকে। পরিমিতি-৮ সাধারণতঃ অনুশীলনী ১৩.১ থেকে অনুশীলনী ১৩.৪ পর্যন্ত ২টি প্রশ্নের মধ্যে একটিঃ ৪x১=৪, অনুশীলনী ১৩.৫ থেকে অনুশীলনী ১৩.৭ পর্যন্ত ২টি প্রশ্নের মধ্যে একটিঃ ৪x১=৪ উত্তর করতে হয় । সুতরাং সাধারণ গণিতে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে সর্বমোট (বীজগণিত-১১টি, জ্যামিতি-৬টি, ত্রিকোণমিতি-৩টি, পরিমিতি-২টি) ২২টি প্রশ্নের উত্তর ৩ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে সময়ের সাথে সঙ্গতি রেখে সকল প্রশ্নের উত্তর প্রদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্নপত্রে যদি কোন প্রশ্ন অপরিচিত মনে হয়, তা কখনও আগে শুরু করা ঠিক হবে না। উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথমের উত্তর/সমাধানগুলো অবশ্যই সঠিক হয় এবং উপস্থাপনা পরিচ্ছন্ন হয়। প্রায় সকল অংশে সাধারণতঃ প্রত্যেক প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকে, এ প্রেক্ষিতে শিক্ষার্থীগণ আগে থেকেই মনে মনে ঠিক করে রাখবে পাঠ্যপুস্তকের কোন অনুশীলনীর প্রশ্নের উত্তর প্রদান করবে। যেমনঃ কারও যদি বীজগণিতের অনুশীলনী-৩.২, অনুশীলনী-৩.১ এর চেয়ে বেশি ভালো লাগে সে দুই অধ্যায়ের প্রস্তুতি নিবে ঠিকই, পরীক্ষায় উত্তর করবে অনুশীলনী-৩.২ সম্পর্কিত প্রশ্নের (অনুশীলনী-৩.২ এ কম সংখ্যক প্রশ্ন রয়েছে)। ত্রিকোণমিতি অংশে অনুশীলনী-১২.১এবং অনুশীলনী-১২.২ থেকে দুইটি প্রশ্ন এবং অনুশীলনী-১২.৩ থেকে আবশ্যিকভাবে থাকবে বিধায় এসবের উপর বেশি গুরুত্ব দেওয়ার পাশাপাশি অনুশীলনী-১২.২ এবং অনুশীলনী-১২.৩ মিলিয়ে দুইটি প্রশ্নের উত্তর দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়া যেতে পারে। জ্যামিতি অংশে সকল উপপাদ্য, সম্পাদ্য ও অনুশীলনীর সকল প্রশ্নই সমাধান করা উচিত, তবে অনুশীলনী সঞ্চারপথ ও বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, সম্পাদ্যঃ ত্রিভুজ সম্পর্কীয়/ বৃত্ত সম্পর্কীয়, উপপাদ্যের অনুশীলনীঃ ২, ৫,৭, ১০.১,১০.২, ১০.৩,১০.৫,১০.৭, সম্পাদ্যের অনুশীলনীঃ ৩, ১১ এসবের প্রতি গুরুত্ব দেওয়া যেতে পারে। জ্যামিতি অংশে চিত্র অঙ্কনে উপপাদ্য ও সম্পাদ্য উভয় ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল হওয়া প্রয়োজন। এমন ধারণা করা সমীচীন হবে না যে, উপপাদ্যের বেলায় চিত্র যেমন-তেমন হলেই চলবে; চিত্র অবশ্যই সঠিকভাবে উপস্থাপন করতে হবে। প্রসঙ্গতঃ যারা পরীক্ষার ব্যাপারে ভীত, বিশেষ করে গণিতের ব্যাপারে চিন্তিত রয়েছ তাদের জন্য বলছিঃ তোমরা নিজের মত প্রস্তুতি গ্রহণের পাশাপাশি পরীক্ষার দুই/এক দিন আগে বীজগণিত অংশের অনুশীলনীঃ ১.২, ২, ৩.১,৩.২,৩.৮, ৪.১/৪.২, ৫.২, ৬.২,৬.৪,৬.৫,৬.৭,৬.৮,৭.৩,৭.৪,৯.১ (উদাহরণ সহ), জ্যামিতি অংশেঃ সঞ্চার বিষয়ক উপপাদ্য, বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য, ত্রিভুজ সম্পর্কীয় সম্পাদ্য/ বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য, অনুশীলনী-২,৫/১১, ত্রিকোণমিতি-অনুশীলনীঃ১২.১/১২.২,১২.৩ এবং পরিমিতিঃ অনুশীলনী-১৩.২,১৩.৩,১৩.৫.১৩.৬.১৩.৭