প্রিয় শিক্ষার্থীরা,তোমরা সাধারণ বিজ্ঞান সৃজনশীল অংশে মোট সময় ২ ঘণ্টা ১০ মিনিট এবং পূর্ণ নম্বর ৬০ এবং নৈর্ব্যক্তিক অংশে মোট সময় ৪০ মিনিট এবং পূর্ণ নম্বর ৪০। সৃজনশীল অংশে তিনটি ভাগ থাকে এর মধ্যে ক অংশে পদার্থ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা।
ক অংশ থেকে বিজ্ঞান জগত্, শক্তি, শব্দের কথা, বিদ্যুত্ শক্তি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধ্যায়গুলো খুব যত্নসহকারে পড়বে। এই অধ্যায়গুলো থেকে মোট তিনটি প্রশ্ন থাকবে।
খ অংশে রসায়ন ও জনসংখ্যা এই অংশ থেকে জনসংখ্যা, খনিজ পদার্থ, পরিষ্কার সামগ্রী, প্রসাধনী সামগ্রী এবং তন্তু ও বস্ত্র অধ্যায়গুলো অতি যত্নসহকারে পড়তে হবে—
এখান থেকেও তিনটি প্রশ্ন থাকবে। গ অংশে উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান এই অংশ থেকে জীবের কৌষিক গঠন ও প্রকৃতি, উদ্ভিদের শরীরতত্ত্ব, পুষ্টি, খাদ্য ও খাদ্যাভ্যাস ও মানবদেহ বৈচিত্র্য অধ্যায়গুলো ভাল করে পড়তে হবে। এখান থেকেও তিনটি প্রশ্ন থাকবে। সময় তোমাদের সামনে খুবই কম। তোমরা যেগুলো পড়েছ সেগুলো বার বার রিভিশন দিতে হবে। তবে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য মূল বইটা খুব সাবধানতার সাথে পড়তে হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নের পূর্ণ নম্বর পেতে হলে মূল বই সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। সর্বোপরি, ভাল ফলাফলের জন্য শরীর ও মন ঠিক রাখতে হবে তাই সব সময় পড়াশোনার সাথে সাথে শরীরকে যত্ন নিতে হবে। কোন প্রশ্ন ভাল করে বুঝতে না পারলে সেটিকে বার বার পড়বে এবং সঠিক উত্তরগুলো খাতায় লেখার চেষ্টা করবে।
