আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর কররে তোমাদের উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ। তোমরা সবাই A+ পাবে এ আশা করি। কাঙ্ক্ষিত A+ পাওয়ার জন্য কমিপউটার শিক্ষা বিষয়ের সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক প্রতিটি অংশের সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। A+ পেতে হলে তোমাদেরকে সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক সব দিকেই সমান গুরুত্ব দিতে হবে। কোনো বিষয়ে হঠাত্ A+ না পেলেও চতুর্থ বিষয়ে A+ তোমাদের জিপিএ ৫ পেতে সাহায্য করবে। বর্তমানে চতুর্থ বিষয়ের নম্বর অধিক গুরুত্ববহন করছে। এ সুযোগ হাত ছাড়া করবে না। চতুর্থ বিষয় অন্য দশটি বিষয়ের মতই একটি গুরুত্বপূর্ণ বিষয়।
সৃজনশীল ৬টি প্রশ্ন থেকে যে ৪টি প্রশ্ন সবচেয়ে বেশি ভাল পারবে সেইগুলো উত্তর দিবে। সকল প্রশ্নের উত্তর দিবে। কোন প্রশ্ন বাদ দিয়ে আসবে না। প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথ ও নির্ভুল হতে হবে। তবে পরীক্ষায় প্রশ্ন নির্বাচন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গাণিতিক ও চিত্র সংবলিত প্রশ্নোত্তরে অধিক নম্বর পাওয়া যায়।
নমুনা হিসেবে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া হল:
মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর নিজস্ব একটি ওয়েব সাইট তৈরি করা হয়েছে। উক্ত ওয়েব সাইটের ঠিকানা হল: www.mphss.edu.bd কয়েকদিন আগে চন্দন ইন্টারনেট সংযোগ নিয়েছে। সে এখন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য পড়ে থাকে। কিন্তু চঞ্চল প্রিপারেটরী স্কুলের ওয়েব সাইটের ঠিকানা না জেনেও প্রতিষ্ঠানের
ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য পড়ে।
ক. WWW কী?
খ. edu ও bd দ্বারা কি বুঝানো হয়েছে- ব্যাখ্যা কর।
গ. চন্দন ও চঞ্চল ওয়েব সাইট কিভাবে ব্যবহার করবে ব্যাখ্যা কর।
ঘ. প্রতিষ্ঠানের সকল তথ্য সবার মাঝে দ্রুত পৌছে দেওয়ার জন্য ই-মেইল ও ওয়েব সাইটের মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক- বিশ্লেষণ কর।
উক্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে (ক) নং প্রশ্নের উত্তর হবে জ্ঞানমূলক। এর উত্তর ধারণা ও তথ্য স্মরণ থেকে লিখতে হবে এবং উত্তরটি বেশিরভাগ ক্ষেত্রে এক কথায় যথাযথ হতে হবে। (খ) নং অনুধাবন মূলক হওয়ায় ধারণা ও তথ্যের ব্যাখ্যা দিতে হবে। (গ) নং প্রয়োগমূূলক প্রশ্ন হওয়ায় তথ্য অনুধাবন করে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে চন্দন কিভাবে ওয়েব সাইট ব্যবহার করবে এবং চঞ্চল কিভাবে ওয়েব সাইট সার্চ করে ব্যবহার করবে তা প্রয়োগ করতে হবে। (ঘ) নং উচ্চতর দক্ষতার জন্য উপরের প্রশ্নের ধারাবাহিতার কারণে ই-মেইল ও ওয়েব সাইটের বর্ণনা দিয়ে ওয়েব সাইটের সুবিধাগুলো ব্যাখ্যা করতে হবে।
