পৌরনীতি অংশ
গতকালের পর
৬৭। স্থানীয় সরকারসমূহ কোন সরকারের নিকট হতে ক্ষমতা লাভ করে?
উত্তর :কেন্দ্রীয় সরকার।
৬৮। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে গঠিত সরকার কোনটি?
উত্তর :যুক্তরাষ্ট্রীয়।
৬৯। কোন দেশে যুক্তরাষ্টীয় সরকার বিদ্যমান?
উত্তর :ভারত।
৭০। সরকারের কয়টি বিভাগ আছে?
উত্তর :৩টি।
৭১। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
উত্তর :কংগ্রেস।
৭২। ব্রিটেনের আইনসভার নাম কী-
উত্তর :পার্লামেন্ট।
৭৩। কোন দেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট-
উত্তর :বাংলাদেশ।
৭৪। গ্রেট ব্রিটেনের আইনসভা কেমন?
উত্তর :দ্বিকক্ষবিশিষ্ট।
৭৫। সরকারের তিনটি বিভাগের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে-
উত্তর :আইনসভা।
৭৬। আইনসভা কীরূপ সংস্থা-
উত্তর :জনসাধারণের প্রতিনিধিত্বমূলক সংস্থা।
৭৭। আইনসভার কাজ কী?
উত্তর :আইন প্রনয়ণ করা।
৭৮। শাসন বিভাগ কে নিয়ন্ত্রণ করে?
উত্তর :আইনসভা।
৭৯। রাষ্ট্রপ্রধান থেকে গ্রাম্য চৌকিদার পর্যন্ত সকল কর্মচারীদের নিয়ে কোনটি গঠিত?
উত্তর :শাসন বিভাগ।
৮০। নাবালকের অভিভাবক নিয়োগ করা কোন বিভাগের কাজ?
উত্তর :বিচার বিভাগের।
৮১। যে ব্যক্তি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শাসন কাজে অংশগ্রহণ করেন, তিনি হলেন-
উত্তর :জনপ্রতিনিধি।
৮২। নির্বাচন পদ্ধতি কত প্রকার?
উত্তর :২ প্রকার।
৮৩। বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হন-
উত্তর :জনসাধারণের প্রত্যক্ষ ভোট।
৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতির নির্বাচন?
উত্তর :পরোক্ষ নির্বাচন।
৮৫। রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে।
উত্তর :নির্বাচন।
৮৬। সততার সাথে উপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন না করলে সরকার কেমন হবে?
উত্তর :দুর্বল ও অযোগ্য।
৮৭। রাজনৈতিক দল কীভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে চেষ্টা করে?
উত্তর :শাসনক্ষমতা দখল করে।
৮৮। রাজনৈতিক দলের সুন্দর সংজ্ঞা দিয়েছেন কে?
উত্তর :ম্যাকাইভার।
৮৯। রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি কোন ধরনের শাসন ব্যবস্থায়
উত্তর :গণতান্ত্রিক।
৯০। রাজনৈতিক দল কীভাবে নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করে?
উত্তর :দলের আদর্শ ও রাষ্ট্রের সমস্যার ভত্তিতে।
৯১। রাজনৈতিক দলগুলো নিজ নিজ আদর্শ ও দেশের সমস্যার আলোকে যেসব কর্মসূচি প্রণয়ন করে তাকে বলা হয়-
উত্তর :ম্যানিফেস্টো।
৯২। ব্যক্তি ও সরকারের মধ্যে কারা যোগাযোগ স্থাপন করে?
উত্তর : রাজনৈতিক দল।
৯৩। “সার্বভৌম শাসকের শাসকের আদেশই আইন”- কে বলেছেন?
উত্তর :জন অস্টিন।
৯৪। আইনের সর্বোত্কৃষ্ট সংজ্ঞাটি দিয়েছেন-
উত্তর :উড্রো উইলসন।
৯৫। আইনের উত্স কয়টি?
উত্তর :ছয়টি।
৯৬। গ্রেট বিট্রেনের অধিকাংশ আইন কিসের ওপর গড়ে উঠেছে?-
উত্তর :প্রথার ওপর।
৯৭। বর্তমান যুগে আইনের অন্যতম উত্স কয়টি?-
উত্তর :আইনসভা।
৯৮। আইনের অনুশাসন বলতে প্রধানত কয়টি ধারণাকে বুঝায়?
উত্তর :২ টি।
৯৯। কোনটি স্বাধীনতা ও সাম্যের সংরক্ষক-
উত্তর :আইনের অনুশাসন।
১০০। বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে প্রণীত ও গৃহীত হয়-
উত্তর :১৯৭২ সালের ৭ মার্চ।
১০১। কখন বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়? উত্তর :১৯৭২ সালের ১৬ ই ডিসেম্বর।
১০২। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
উত্তর :এগারটি।
১০৩। রাষ্ট্রপতিকে কীভাবে অপসারণ করা যায়? উত্তর :অভিশংসন করে।
১০৪। বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাচিত হওয়ার উত্তর :ন্যুনতম বয়স কত?
উত্তর : ৩৫ বছর।
১০৫। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৬ ভাগে।
১০৬। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?
উত্তর :রাষ্ট্রপতি।
১০৭। জাতীয় সংসদ কার নেতৃত্বে দেশের আইন তৈরি করে?
উত্তর : প্রধানমন্ত্রী।
১০৮। সংসদীয় ব্যবস্থায় আইনসভার নেতা হচ্ছেন- উত্তর :প্রধানমন্ত্রী।
১০৯। বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর :এক কক্ষ বিশিষ্ট।
১১০। কাদের ভোটে বাংলাদেশের আইনসভার স্পীকার নিযুক্ত হন?
উত্তর : সংসদ সদস্যের।
১১১। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলিকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়?
উত্তর :তিন ভাগে।
১১২। কিসের মাধ্যমে আইন প্রণয়ন হয়?
উত্তর : বিলের মাধ্যমে।
১১৩। সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে কে?
উত্তর : জাতীয় সংসদ।
