বহুনির্বাচনি মডেল প্রশ্ন
বিষয় কোড: ১০১
সময়: ৪০মিনিট পূর্ণমান: ৪০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভিক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোত্কৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা টিক্ চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]
১। কবি কামিনী রায়ের কবিতায় কোন্ কবির প্রভাব স্পষ্ট?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের খ. কাজী নজরুল ইসলামের
গ. জীবনানন্দ দাশের ঘ. জসীম উদ্দীনের
২। ‘সুখী মানুষ’ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?
ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট
৩। ‘শিল্পকলার নাানা দিক’ রচনাটিতে উল্লিখিত
রবীন্দ্রনাথেরগানের সাদৃশ্য আছে যেটির সাথে—
ক. সখি ভাবনা কাহারে বলে
খ. আনন্দ ধারা বহিছে ভুবনে
গ.তোমার ছেঁড়া পালে ঘ. আমার সকল দুখের
৪। লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৭২ সালে খ. ১৭৯০ সালে
গ. ১৮৭২ সালে ঘ. ১৮৯০ সালে
৫। “বাংলাদেশের গ্রামগুলো দিগন্ত বিস্তৃতবনানীতে
পরিপূর্ণ”( উদ্দীপকটির সঙ্গে ‘দেশ’ কবিতার
কোনচরণটিরভাবগত সাদৃশ্য রয়েছে?
ক. সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ
খ. নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাবার
গ. বনের পরে বন চলেছে বনের নাহি শেষ
ঘ. সুবাস ফুলের বুনোাট করা বনের লিপিখানি
৬। ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে মানুষ ছাড়া কয়টি প্রাণির
উল্লেখ আছে?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
৭। কবি মাইকেল মধুসূদনের পত্রকাব্য কোনটি?
ক. ব্রজঙ্গনা কাব্য খ. তিলোত্তমানসম্ভব কাব্য
গ. বীরাঙ্গনা কাব্য ঘ. মেঘনাদবধ কাব্য
৮। ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের মূলভাব কোনটি?
ক. বাংলাদেশে নববর্ষ উদযাপনের ইতিহাস
খ. বাংলা নববর্ষ উদযাপনের বর্তমান রীতি
গ. বাংলাদেশের প্রধান উত্সবের পরিচয় দান
ঘ. বাংলাদেশের নববর্ষ উদ্যাপনের তাত্পর্য
৯। জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত হয়েছে-
i. প্রকৃতির রং ও রূপ
ii. ঐতিহ্য চেতনা iii. পল্লিজীবন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iiঘ. ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১০ নং প্রশ্নের উত্তর দাও:
পল্লিকবি জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থে দেখা যায় যে, সাজু স্বামী রূপাইকে হারানোর শোকে সুঁই-সুতার ফোঁড়ে কাপড়ে ফুটে তোলেন তার জীবনগাঁথা।
১০। সাজুর কাজটি নিচের কোন্ লোকশিল্পের কথা ইঙ্গিত বহন করে?
ক. শীতল পাটি খ. মাদুর
গ. পাটের থলে ঘ. নকশী কাঁথা
১১। ‘বিপ্রদাশ বড়ুয়া’ কতবার শিশুসাহিত্য পুরস্কার পান?
ক. একবার খ.দুবার গ. তিনবার ঘ. চারবার
১২। অম্বরপুরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল কেন?
ক. জমিদারের অত্যাচারে খ. খরার কারণে
গ. বন্যার কারণে ঘ. অতিবৃষ্টির কারণে
১৩। কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সপরিবারে নিহত হন?
ক. ১৪ আগস্ট, ১৯৭৫ খ. ১৫ আগস্ট, ১৯৭৫
গ. ১৬ আগস্ট, ১৯৭৫ ঘ. ১৭ আগস্ট, ১৯৭৫
এই মডেলের পরবর্তী অংশ উত্তরসহ আগামীকাল
