জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ১৯:২০
প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়োপযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি(ভোক) এর বিভিন্ন কর্মমুখি বিষয়ের মধ্যে তেমনি একটি বিষয় হচ্ছে “ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস” । গত সহস্র বছরে বিজ্ঞান এমন হাজারেরও বেশি আবিষ্কার আমাদের উপহার দিয়েছে যা ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায়না। শুধু গত সহস্র বছরেই নয় , বিদ্যুত্ নিঃসন্দেহে সর্বকালের সেরা আবিষ্কার। শুধু বিদ্যুত্ কেন, এর মাধ্যমে পরবর্তী সময়ে যেসব যন্ত্র আবিষ্কৃত হয়, তার সবকটিই ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কার। তারই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বে বিদ্যুতের চাহিদা, শিল্পায়ন ও অন্যান্য কারনে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। যার কারনে বিদ্যুত্ উত্পাদন,বিতরণ, বিপণন ব্যবস্থার ব্যপক সম্প্রসারণ ও উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ব্যপক হারে শিল্প কারখানা স্থাপিত হওয়ায় এবং দেশের সকল স্তরের জনসাধারনের মাঝে এর সুফল পৌঁছে দেয়ার লক্ষে, দেশে ও বিদেশে এ ট্রেডে প্রচুর সুদক্ষকর্মীর চাহিদা রয়েছে। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (দ্বিতীয় পত্র) বিষয়ের “ট্রান্সফরমার অধ্যায়” থেকে কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হল: ১। প্রশ্ন : ট্রান্সফরমার কাকে বলে ? উত্তর : ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রিক্যাল স্টাটিক ডিভাইস , যার সাহায্যে ফ্রিকুয়েন্সি এবং পাওয়ার পরিবর্তন না করে কয়েলদ্বয়ের মধ্যে কোনরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে বৈদ্যুতিক শক্তি এক বর্তনী হতে অন্য বর্তনীতে স্থানান্তর করা যায়। ২। প্রশ্ন : ট্রান্সফরমার এর কর্মদক্ষতার সূত্রটি লিখ। উত্তর : কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি = × 100 % ৩। প্রশ্ন : ট্রান্সফরমারে তেলের কাজ কী ? উত্তর : ট্রান্সফরমারকে ঠান্ডা রাখে এবং ইনসুলেশন হিসাবে কাজ করে। ৪। ট্রান্সফরমেশন রেশিও কী ? উওর : ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, প্যাঁচ সংখ্যা ও কারেন্টের মধ্যে যে সম্পর্ক থাকে , তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে। ৫। প্রশ্ন : স্টেপআপ ও স্টেপডাউন ট্রান্সফরমার কাকে বলে ? উওর : যে ট্রান্সফরমার এর প্রাইমারি কয়েলে কম ভোল্টেজ সরবরাহ করিলে সেকেন্ডারি কয়েলে বেশি ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপআপ ট্রান্সফরমার বলে। যে ট্রান্সফরমার এর প্রাইমারি কয়েলে বেশি ভোল্টেজ সরবরাহ করিলে সেকেন্ডারি কয়েলে কম ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপডাউন ট্রান্সফরমার বলে। ৬। প্রশ্ন : ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন কাকে বলে ? উত্তর : প্রতিটি ট্রান্সফরমারে লোড বাড়ার সঙ্গে সঙ্গে এই কয়েলের রেজিস্টান্স এবং ইনডাকট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ হয়ে থাকে। ফলে টার্মিনাল ভোল্টেজ কমে যায়। নো লোড হতে ফুল লোড ভোল্টেজের পার্থক্য এবং ফুল লোড ভোল্টেজ এর অনুপাতকে ভোল্টেজ রেগুলেশন বলে। ৭। কনজারভেটর কী ? উত্তর : ট্রান্সফরমারের তেল গরম হলে এর আয়তন বেড়ে যায় এবং ঠান্ডা হলে আয়তন কমে যায় । বাড়া কমার সুবিধের জন্য ট্যাংকের উপর একটি ড্রাম বসানোপ থাকে , একে কনজারভেটর বলে। আয়তন বাড়লে তেল পাইপের মাধ্যমে কনজারভেটরে চলে যায়। আবার আয়তন কমে গেলে কনজারভেটর হতে তেল ট্যাংকে নেমে আসে। কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮ [email protected]