গেলো সপ্তাহ জুড়ে শেয়ারবাজারে লেনদেনে মন্দা ছিলো। পাঁচ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে ব্যাপক হারে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে ৩৪ দশমিক ০৭ পয়েন্ট। লেনদেন কমেছে ৮৫ কোটি ৩ লাখ ২৮ হাজার ১৭৯ টাকা বা ১১ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) সাধারণ সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট এবং লেনদেন কমেছে ১৭ কোটি ৪ লাখ ২৭ হাজার ৭৩০ টাকা। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইর ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত ছিল ১৩৮টির দাম। লেনদেন হয়নি ৬টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছিল মাত্র ৬৫টির, কমেছে ২০৬টির ও অপরিবর্তিত ছিলো ১১টির দাম। লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের।
অন্যদিকে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে সিএসইর ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত ছিল ১২টির দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল মাত্র ৫২টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত ছিল ১৫টির দাম।
