যারা নিজেদের ডক্যুমেন্টগুলোকে সংরক্ষণ করা নিয়ে চিন্তিত, তারা ব্যবহার করতে পারেন অনলাইন স্টোরেজ সার্ভিসগুলো। এ ক্ষেত্রে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সবগুলোই অনলাইন স্টোরেজের সেবা দিয়ে থাকে। এর মধ্যে গুগল’র রয়েছে গুগল ড্রাইভ, মাইক্রোসফটের স্কাইড্রাইভ উল্লেখযোগ্য। এর বাইরেও ড্রপবক্স, সুগারসিংক সার্ভিসগুলোও ব্যবহার করা যায়।
