কেন্দুয়ায় এক ধর্ষক গ্রেফতার

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
জেলার কেন্দুয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার কেন্দুয়া থানায় মামলা করার পর আলমগীর নামে এক ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের কলেজ ছাত্রী গত ১৬ জানুয়ারি বিকালে প্রাইভেট পড়ার জন্য পৌর এলাকার কমলপুরে যাওয়ার পথে ধোপাগাতী হাদিস মাস্টারের বাড়ির সামনের রাস্তা থেকে পূর্ব পরিচিত গড়াডোবা ইউনিয়নের কাটাবুশিয়া গ্রামের এলাহী নেওয়াজের ছেলে আলমগীর তাকে পৌঁছে দেয়ার কথা বলে মোটর সাইকেলে তুলে বাঁশাটি বাজারে তার বন্ধু কমলের কম্পিউটারের দোকানে নিয়ে যায়। পরে সেখানে তাকে আলমগীর ও কমল পালাক্রমে ধর্ষণ করে। মেয়েটি স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হওয়ার পর তার মা বাদী হয়ে শুক্রবার বিকালে আলমগীর ও কমলকে আসামি করে কেন্দুয়া থানায় ধর্ষণ মামলা করে।