মহাসড়কে অবাধ চলাচল ও বিআরটিএ থেকে লাইসেন্স প্রাপ্তির দাবিতে ফরিদপুরের বদরপুরে প্রবাসী কল্যাণমন্ত্রীর বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন করেছে নসিমন নামের গাড়ির চালকরা।
ফরিদপুর জেলা থ্রী হুইলার মোটরযান এ্যাসোসিয়েশেনের উদ্যোগে গতকাল শনিবার ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসোসিয়েশনের আহবায়ক মাজাহারুল ইসলাম মাজেদ জানান, মহাসড়কসহ আঞ্চলিক রুটগুলোতে নসিমন করিমন চলাচল করায় মিনিবাস মালিক ও শ্রমিকদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ পরিস্থিতি নিরসনে, লাইসেন্স প্রদানসহ অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন আফসানা মঞ্জিলে গিয়ে তারা তাদের দাবি জানান।
