মাধবপুরে এক কিশোরী ধর্ষিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫২
মাধবপুরে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, পূর্ব বেঙ্গাডুবা গ্রামের সানা মিয়ার ছেলে রুবেল মিয়াসহ দুই যুবক বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই কিশোরীকে তার বাড়ি থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। তারা নয়াপাড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাকে মারধর করে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে তারা পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে ইউপি মেম্বার শ্যামল ব্যানার্জিসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মাধবপুর থানার ওসি অমল কুমার বোস জানান, আমাকে এ ব্যাপারে কেউ অবগত করেনি।