চট্টগ্রামে অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫২
অতিরিক্ত জমা আদায়, গাড়ির চাবি কেড়ে নেয়া, মালিক কর্তৃক বিভিন্নভাবে নির্যাতন এবং প্রশাসন কর্তৃক নানা ধরনের মামলা দিয়ে চালক নির্যাতনের প্রতিবাদে শুক্রবার নগরীতে অটোরিক্সা ও টেম্পো শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। পরে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন অটোরিক্সা ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা আবদুল হক ও আজিজুল হক। সমাবেশে বক্তারা বলেন, চালকদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মালিক বিভিন্ন সুবিধা আদায় করে নিচ্ছে। কথায় কথায় মালিকরা চাবি কেড়ে নেয়। আধা বেলা গাড়ি চালালেও পুরো দিনের জমা আদায় করে নিচ্ছে। বক্তব্য রাখেন মো. শাহ আলম, নজরুল ইসলাম খোকন, মো. সাদেক, মো. মোস্তফা, মো. শাহজাহান, নূর মোহাম্মদ, শাহ আলম, পেছু মিয়া প্রমুখ।