ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চাঁদপুর বাজারকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে ২ সন্তানের জননী রেখা বেগমকে (২৬) স্বামী ওমর ফারুক মারপিট ও নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পড়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে বলে বিশেষ সূত্রে জানা যায়।
