পটিয়ায় নুরুল আলম (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার শিকলবাহা খালের পাড় সংলগ্ন তাতিয়া পুকুর পাড় থেকে ওই লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা নুরুল আলমকে হত্যা করে তার পরনের চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে একটি আমগাছে ঝুলিয়ে দেয়। শুক্রবার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
