দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৪
আজ ৭ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৭ রবিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২ ও ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ২ ও ৪। শুভ বার: রবি ও সোমবার। শুভ রত্ন: গার্নেট ও মুক্ত। প্রকৃতিগতভাবে আপনি: অত্যন্ত অনুভূতিপ্রবণ, আদর্শবাদী। আপনি বিনয়ী, ভদ্র, স্পর্শকাতর। বৈচিত্র্য ও ভ্রমণ আপনার প্রিয়। বইয়ের জগতে সহজেই ডুবে যেতে পারেন। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতিও থাকতে পারে আপনার ঝোঁক। আপনি বড় কিছু করার কল্পনা করেন। কিন্তু আত্মবিশ্বাসের অভাব আছে। আত্মবিশ্বাস অর্জন করতে পারলেও অনুপ্রেরণা পেলে আপনার কল্পনা বাস্তব রূপ লাভ করবে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চলচ্চিত্রকার ফেডরিকো ফেলিনি, কবি আব্দুস সাত্তার, শিব নারায়ণ রায়, প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান, পরিচালক কামাল আহমেদ, বিজ্ঞানী আঁঁদ্রে মেরী অ্যাম্পিয়ার, অশ্বিনী কুমার দত্ত। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সময়মতো সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন। কর্মোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কারো সহযোগিতা আশা করতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ মাতৃস্বাস্থ্য মেটামুটি ভালো যাবে। কোন বন্ধুর আজ সহযোগিতা পেতে পারেন। কোন সন্তানের সাফল্যের আনন্দ পাবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কাজকর্মে অধিকতর সতর্কতা অবলম্বন করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কাজকর্মে কোন আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক সমস্যায় আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করে চলুন। ভাতৃবিরোধ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। জমিজমার বিষয়ে ঝামেলা হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ গুরুত্বপূর্ণ কোন যোগাযোগ হতে পারে। কোন আশা পূরণের সুযোগ সৃষ্টি হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটার সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন খুব একটা ভালো নাও থাকতে পারে। রোমাঞ্চ শুভ নয়। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ স্বামী-স্ত্রীর সম্ভাব বজায় থাকবে। পারিবারিক ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিন। সামাজিক কাজকর্মে জড়াবার আশংকা আছে। সম্মান ও সাফল্য আসতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রত্যাশা পূরণের সুযোগ পাবেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। যৌথ ও অংশীদারী ব্যবসায় সতর্ক থাকুন। পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কোন আইনগত সমস্যায় জড়াতে পারেন। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ স্পষ্টবাদিতা ক্ষতির কারণ হতে পারে। অপ্রিয় সত্য প্রকাশে বিরত থাকুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। একটু ধৈর্যের পরিচয় দিতে পারলে সবদিক রক্ষা করে চলতে পারবেন। পাওনা টাকা পেতে বিলম্ব হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ অবিবেচকের মতো কোন কাজ না করলেই ভালো করবেন। আপনার আচরণে আপনজন কেউ কষ্ট পেতে পারে। কাজের ভুলভ্রান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নিজের চেষ্টা ও শ্রম দ্বারা সাফল্য পাবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারও শারীরিক অসুস্থতায় মন দুঃচিন্তাগ্রস্ত হবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। কোন ধরনের আইনগত সমস্যা হতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। এজেন্সি ব্যবসা ভালো করবেন। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ নতুন উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। আর্থিক ব্যাপারে বেশি উদার না হওয়াই ভালো।