৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব শুরু

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
শুরু হয়েছে ৬ষ্ট আর্ন্তজাতিক শিশু চলচ্চিত্র উত্সব। ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ শ্লোগান নিয়ে ঢাকাসহ দেশের সবগুলো বিভাগীয় শহরে একই সঙ্গে শুরু হয়েছে এই আর্ন্তজাতিকমানের শিশু চলচ্চিত্র উত্সব। দেশের ২২টি ভেন্যুতে ৪২টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উত্সবে। উত্সবের উদ্বোধন ঘোষনা করেন উত্সব উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান শিল্পী মোস্তফা মনোয়ার। গতকাল শনিবার বিকালে শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনেই এই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। জাতীয় পতাকা, উত্সবের পতাকা ও চিলড্রেন ফ্লিম সোসাইটির পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে এই উত্সবের সুচনা করা হয়। ..... দেয়া হয় শান্তির পায়রা ও বেলুন। এরপর একটি আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর হয়ে জাতীয় জাদুঘরে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় জাতীয় জাদুঘরের মুল মিলনায়তনে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিলড্রেন ফ্লিম সোসাইটির সভাপতি অধ্যাপক ড. জাফর ইকবাল। তিনি বলেন, শিশুদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। শিশুদের প্রতি প্রত্যাশা রেখে তিনি বলেন, এই শিশুদের তৈরি ফিল্মই একদিন অস্কার ও কান অ্যাওয়ার্ড অর্জন করবে। উত্সব পরিচালক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেন, ঢাকার উত্সবে বরাবরের মতো এবারও সারা দেশ থেকে মোট ১২৫জন শিশু প্রতিনিধি অংশগ্রহণ করছে। এদের মধ্যে ২০জন শারীরিক প্রতিবন্ধী ও পথশিশু রয়েছে। উত্সবে ছবি দেখা ছাড়াও শিশু প্রতিনিধিদের জন্য সপ্তাহব্যাপী আয়োজনে থাকছে কর্মশালা, সেমিনার, বিশিষ্টজনদের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতা ইত্যাদি। উত্সব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চিলড্রেন ফ্লিম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নি, ইউনিসেফের এদেশীয় প্রতিনিধি প্যাসকেল ডিলেনিউভ, কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ন্যান্সি ট্রিটস প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে প্রদর্শীত হয় স্পেনের উই আর্ট ওয়াটার ফাউন্ডেশন এর প্রতিযোগিতা বিভাগে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের রায়হান আহম্মেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়াটার ফর লাইফ’, সুইজারল্যান্ডের দ্যা উইন্ডো, রাশিয়ার অ্যাম্বিশাস, ও নেদারল্যান্ডের টরি টেন ছবিগুলি।