প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ২৬ জানুয়ারি রাঙ্গুনিয়া আসছেন। তিনি এখানে অবস্থিত কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিল সরকারিভাবে চালুর কার্যক্রম উদ্বোধন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী রাঙ্গুনিয়া হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দিবেন। গত জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিল সরকারিভাবে চালু করার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র। আগামী ফেব্রুয়ারি মাসে এ মিল সরকারিভাবে চালু করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম হাতে নেয়া হয়। রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় আওয়ামী লীগ, উপজেলা ও চট্টগ্রাম জেলা প্রশাসনসহ অন্যান্য সংস্থা ব্যাপক প্রস্তুতি শুরু করেছে।
