গাজীপুরে পলিথিন তৈরির কারখানায় শনিবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত মোঃ লিটন মিয়া (২৮), বাড়ি সিলেটের শ্রীমঙ্গল উপজেলার আ:রশিদের ছেলে। সে গাজীপুর সদরের মারিয়ালী গ্রামে জনৈক মামুন হোসেনের বাড়িতে খালার কাছে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের দেশিপাড়া ব্রিজ সংলগ্ন ফিনিশ গুডস ওয়্যার হাউজ ইন্ডাস্ট্রিজ নামক একটি পলিথিন কারখানায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পলিসেল ইউনিটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই কারখানায় আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই লিটন মারা যান।
