জাতীয় জাদুঘরে দুইটি বিষয়ভিত্তিক প্রদর্শনীর উদ্বোধন আজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৩
‘বাংলাদেশ জাতীয় জাদুঘর তথ্য যোগাযোগ ও ডিজিটালাইজেশন কার্যক্রম’ এবং ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক দু’টি বিষয়ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। আজ বুধবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। জানা গেছে, জাতীয় জাদুঘর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নিদর্শনাদি সংগ্রহ, সংরক্ষণের ক্ষেত্রে এশিয়ার অন্যতম সমৃৃদ্ধ জাদুঘরের অবস্থানে আছে। জনগণের সঙ্গে সেতুবন্ধন রচনার মাধ্যমে জাতির শেকড় সন্ধানে জাদুঘর বিশেষ ভূমিকা রেখে চলেছে ১০০ বছর ধরে। এই শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় জাদুঘর বেশ কিছু বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।