বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের সভা আহবান ১৪৪ ধারা জারি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৫
সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সভাস্থলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল শনিবার অপরাহ্ন ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ ধান হাটায় দুটি গ্রুপ জনসভার আয়োজন করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা জানান, উপজেলা বিএনপির দু’গ্রুপ একই স্থানে একই সময়ে সভা আহবান করায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে গতকাল অপরাহ্ন ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত।