প্রকাশিত খবর প্রসঙ্গে-

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৬
গত ১৮ জানুয়ারী দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘কোটি টাকার টেন্ডার নিয়ে আওয়ামী লীগের ক্যাডারদের তাণ্ডব’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেছেন, গত ৩০/১২/১২ থেকে ১০/০১/১৩ পর্যন্ত তিনি দেশের বাইরে ছিলেন। এরপর দেশে ফিরে গত ১৫/০১/১৩ থেকে অদ্যাবধি তিনি নিজ নির্বাচনী এলাকায় রয়েছেন। তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। প্রতিবেদকের বক্তব্য:প্রকাশিত প্রতিবেদনটি ওই অফিসের কর্মচারীদের দেয়া তথ্যের ভিত্তিতে তৈরী করা হয়। ০০০ ০০০ ০০০ গতকাল ইত্তেফাকে “জিয়ার ‘আত্মস্বীকৃত খুনি’ গিয়াস এমপির গ্রেফতার দাবি বিএনপির’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা চেয়ারম্যান ফাহ্মী গোলন্দাজ বাবেল। গতকাল শনিবার পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি বলেন, তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে তার সমর্থিত দলের নেতা-কর্মীরা স্থানীয় এমপি গিয়াস উদ্দিনের পদত্যাগ চেয়ে শুক্রবার উপজেলার কান্দিপাড়া বাজারে মিছিল-সমাবেশ করেছেন বলে প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দিয়ে গিয়াস উদ্দিনকে এমপি নির্বাচিত করেছেন, তারাই বর্তমানে তার (গিয়াস উদ্দিনের) বিরুদ্ধে মিছিল-সমাবেশ করছে বলে দাবি করেন বাবেল।