মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৩, ২২:০৭
মাজেদা খাতুন চৌধুরী আজ ২০ জানুয়ারি রবিবার পঞ্চগড়ের পৌর চেয়ারম্যান মরহুম আলহাজ্ব দারাজউদ্দিন আহমেদ চৌধুরীর সহধর্মিণী মরহুমা মাজেদা খাতুন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার পঞ্চগড়স্থ মরহুমার বাসভবনে এবং আজ বাদ এশা পঞ্চগড় গোরস্থানস্থ আলহাজ্ব দারাজউদ্দিন আহমেদ চৌধুরী হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুর রশীদ আজ ২০ জানুয়ারি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুর রশীদ ইঞ্জিনিয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দাউদকান্দি সদরে মিলাদ-মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হচ্ছে।