হাজী আবুল কাসেম
হোসেনপুর উপজেলার ঢেকিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কাসেম (৬০) শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ মেয়ে রেখে গেছেন।
মোসাঃ রাবেয়া বেগম
কলাপাড়া উপজেলার তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদুল ইসলামের শাশুড়ি রাবেয়া বেগম (১০০) শুক্রবার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন) তিনি ৬ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। শনিবার পারিবারিক গোরস্থানে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মোসলেম আলী হাওলাদার
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেনের পিতা. মো. মোসলেম আলী হাওলাদার (৮৫) শুক্রবার সদর উপজেলার গাবতলী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। শুক্রবার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
