আজকের রাশিফল

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ১৯:০১
আজ ৮ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৮ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ৩ ও ৪। শুভ বার:রবি ও বৃহস্পতিবার। শুভ রত্ন:গার্নেন্ট ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি:বুদ্ধিমান ও উচ্চাভিলাষী। নেতৃত্বের গুণাবলী রয়েছে আপনার মধ্যে। সুন্দর পরিকল্পনা করতে পারেন। অন্যের ওপর নির্ভর না করে নিজের ধ্যান-ধারণা বাস্তবায়নেই আপনার ব্রতী হওয়া উচিত। বেশ বিরোধিতা ও শত্রুতার সম্মুখীন হবেন আপনি। তবে নিজস্ব প্রচেষ্টা ও দৃঢ়তাই আপনার জীবনে সাফল্য আনবে। জনপ্রিয়তা ও উচ্চমর্যাদা লাভ আপনার জন্য কঠিন কিছু নয় । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী জর্জ ডরওয়েল, শহীদ আখন্দ, শিল্পী কামাল আহামেদ, বিজ্ঞানী কনরাড ব্লচ, টেরি সালবালাস, ইউসুফ শরীফ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। বাণিজ্যিক দিক ভাল যাবে। অন্যের সহযোগিতা কাজে লাগাবার চেষ্টা করুন। যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিবেন। বিলম্বে সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। তবে সবক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করুন। অন্যথায় অনুশোচনা করতে হতে পারে। কোনো বন্ধুর উপকার করতে হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কোন অবস্থাতেই উত্তেজিত হবেন না। সকল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখুন। ভাই-বোনদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। আত্মীয়-স্বজনদের সহযোগিতা পাবেন। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারলে ভাল করবেন। যোগাযোগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আজ মন খুব একটা ভাল থাকবে না। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। কোন সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। গুরুত্বপূর্ণ কারও সাথে যোগাযোগ হতে পারে। আশা পূরণে সুযোগ হতে পারে। স্থাবর সম্পত্তি কেনাকাটার জন্য দিনটি শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আর্থিক দিক ভাল যাবে। প্রাপ্তি যোগ আছে। স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি শুভ। প্রত্যাশিত কাজে সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহযোগীদের সহযোগিতা পেতে পারেন। অনুকূল স্থানে বদলি বা পদন্নতি হতে পারে। আজ ঘনিষ্ঠ কারো মৃত্যুর সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভাল যাবে না। যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পারিবারিক পরিস্থিতি খুব একটা অনুকূলে থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। আজ সকল ব্যাপারে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর্থিক দিক খুব একটা ভাল যাবে না। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি সামগ্রিকভাবে খুব একটা শুভ নয়। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। মাথাব্যথায় ভুগতে পারেন। কাজকর্মে ভুল হতে পারে। সতর্কতার সাথে সকল কাজ নিখুঁত করার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কোন ধরনের সাফল্য স্বীকৃতি পেতে পারে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। ব্যয় বৃদ্ধি হতে পারে। চাকরিজীবীরা নতুন কোন দায়িত্ব পেতে পারেন। পদোন্নতি বা অনুকূল জায়গায় বদলির সম্ভাবনা আছে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। চেষ্টা ও শ্রমদ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভাল যাবে। ব্যয় বৃদ্ধি পাবে। প্রাপ্তি তথ্য ভালভাবে যাচাই করে নিন। কোন আশা পূরণ হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কোন বৃহত্ প্রতিষ্ঠানের এজেন্সি নিন। এজেন্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেতে পারেন। আর্থিক ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো সাথে বিরোধে জড়াতে পারেন। ব্যবসায়িক কোনো কারণে সমস্যা সৃষ্টি হতে পারে। উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পাবে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কোন শুভ উদ্যোগে সাফল্য পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক দিক ভাল যাবে। পাওনা টাকা আদায়ে ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নতুন কোন দায়িত্ব হাতে আসতে পারে।