আসুসের জিটিএক্স৬৫০-ডিসি-১জিডি৫ মডেলের গ্রাফিক্স কার্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এই গ্রাফিক্স কার্ডটির গ্রাফিক্স ইঞ্জিন এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৬৫০ চিপসেটের এবং এতে রয়েছে ১ জিবি জিডিডিআর-৫ ভিডিও মেমোরি, সর্বোচ্চ ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল ডিসপ্লে আউটপুট রেজ্যুলেশন। রয়েছে ডাইরেক্টসিইউ-২ এবং সুপার অ্যালয় পাওয়ার ফিচার। এ ছাড়া ১২৮-বিট মেমোরি ইন্টারফেসের এই গ্রাফিক্স কার্ডে রয়েছে ১টি ডিভিআই আউটপুট, ১টি এইচডিএমআই আউটপুট এবং ১টি ডি-সাব আউটপুট ইন্টারফেস। মূল্য ১৪,৩০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।
