ওয়েনের ১৫০

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২০:১৯
সপ্তম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫০ গোল করলেন মাইকেল ওয়েন। গত শনিবার স্টোক সিটির এই ফুটবলার একমাত্র গোল করেন। সোয়ানসি সিটির বিপক্ষে তার দল হেরে গেছে ৩-১ গোলের ব্যবধানে। বর্তমানে ৩৩ বছর বয়সী এ খেলোয়াড় ক্যামেরন জেরোমের ক্রস থেকে গোল আদায় করেন। স্টোকের হয়ে তার এটি প্রথম গোল। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর তিনি গোল করতে পারেননি। গত বছরের সেপ্টেম্বরে ওয়েন স্টোকে যোগ দেন। ইংল্যান্ডের সাবেক এই স্ট্রাইকার পাশে বসলেন অ্যালান শিয়েরার, অ্যান্ডি কোল, থিয়েরি হেনরি অঁরি, রবি ফ্লাওয়ার, ফ্রাঙ্ক ল্যাম্পপার্ড এবং ওয়েইন রুনির।