ঢাকাস্থ পাংশা সমিতির ছাত্রবৃত্তি অনুষ্ঠান

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৬
পাংশায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহত্তর পাংশা উপজেলাধীন ১৭টি ইউনিয়নের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান অনুষ্ঠান “ছাত্রবৃত্তি-২০১৩” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকাস্থ পাংশা উপজেলা সমিতির আয়োজনে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার ৮৩ জন মেধাবীকে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, জেলা পুলিশ সুপার রেজাউল হক, পাংশা উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে এশিয়া মহাদেশের বিশিষ্ট লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন সংগীত পরিবেশন করেন ।