ফটো জার্নালিস্ট এসোসিয়েশন

সিলেট বিভাগীয় কমিটি গঠন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৭
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। শেখ আশরাফুল আলম নাসিরকে সভাপতি, শাব্বীর আহমদ ফয়েজকে সাধারণ সম্পাদক ও এএইচ আরিফকে কোষাধ্যক্ষ করে গঠিত ১৩ সদস্যের নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি ইকবাল মনসুর, সহ-সভাপতি নাজমুল কবির পাভেল, সহ-সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন রাব্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ, নির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, মোঃ দুলাল হোসেন, মামুন হাসান, জাবেদ আহমদ ও বিলকিছ আক্তার সুমি। আব্দুল বাতিন ফয়ছলের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, ফটো জার্নালিস্ট আফতাব উদ্দিন, কুমার গণেশ পাল, তুকুল রানা, আনিস রহমান, এস সুটন সিংহ, ইকবাল মুন্সি, আনিস মাহমুদ, নুরুল ইসলাম, রত্না আহমেদ তামান্না, আব্দুল মজিদ, ইউসুফ আলী, শংকর দাস, এফ এম মুন্না প্রমুখ।