নবাবগঞ্জে দেড়মাসেও উদ্ধার হয়নি কলেজছাত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৮
নবাবগঞ্জ পাইলট গার্লস হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তামান্না আক্তারের (১৬) অপহরণের দেড়মাস অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি নবাবগঞ্জ থানা পুলিশ। একমাত্র মেয়েকে হারিয়ে অসুস্থ মা নাসিমা পাগলপ্রায়। তামান্নার পিতা কৃষক শহিদুল্ল¬াহ জানান- কলেজে যাবার পথে সোনামিয়ার বাড়ির সামনে মেছের আলীর বখাটে ছেলে নাসির (২০) ও তার সহযোগী ইমরান ওরফে জাফর(২১) বাসু (২২)সহ অজ্ঞাত ৮/১০ সন্ত্রাসী তামান্নাকে টেক্সিযোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে মেয়ে তামান্নার আজো পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে কলেজ ছাত্রী তামান্নার বাবা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন । পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাসিরের বোন মনিরা আক্তারকে (১৮) গ্রেফতার করেছে।