নিকলীর কালী মেলা জমে উঠেছে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৮
হাওর অধ্যুষিত নিকলী উপজেলা সদরে কালী বাড়ি সংলগ্ন গরুছড়া মাঠে প্রতি বছরের মতো এ বছরও ঐতিহ্যবাহী কালী মেলা জমে উঠেছে। পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয়ে এই মেলা কোন কোন বছর প্রায় দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। কবে থেকে এখানে এই মেলা শুরু হয়েছিল তার সঠিক কোন তথ্য নেই। ষাইটধার শ্রী শ্রী ভুবনেশ্বরী কালীমন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পাল জানান, প্রায় দুইশ বছর ধরে নদীর পারে পৌষ সংক্রান্তির দিন থেকে এই মেলা শুরু হয়েছে।