অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:০৯
শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারসহ চার শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও ১৭ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ মানিকগঞ্জ জেলা কমিটি গত বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জানা গেছে, স্থানীয় আফরোফা রমজান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা কমিটির সভাপতি মীর মোকলেছুর আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে কেন্দ ীয় কমিটির প্রতিনিধি মজিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক কাশীনাথ সরকার, সদস্য আকমল হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ সরকার, সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী, সদর উদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।