মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) জিয়াউদ্দিনের সুস্থতা কামনা এবং তার ওপর গুলিবর্ষণের প্রতিবাদে গতকাল রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার, মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, আঃ রশিদ মৃধা, মাওলানা মুনিরুদ্দিন আহমেদ, এডভোকেট ছোবাহান সেলীম, আওয়ামী লীগ নেতা আঃ আউয়াল শাহ হিরু প্রমুখ।
