নড়াইলে শেষ হলো ৮ দিনব্যাপী সুলতান মেলা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২২:০৫
বরেণ্য শিল্পী এসএম সুলতান স্মরণে নড়াইলে ৮ দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে গতকাল রবিবার সন্ধ্যায় মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও সুলতান পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার। ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী হামিদুজ্জামান খানকে এবছর শিল্পী এসএম সুলতান স্বর্ণ পদক প্রদান করা হয়েছে। গুণী এ শিল্পী ভারত, ইন্দোনেশিয়া,জাপান,দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন।