রেজার্স অ্যান্ড সেজার্স
মেনজ্স পার্লার রেজার্স অ্যান্ড সেজার্স সৌন্দর্য সচেতন পুরুষদের দিচ্ছে নানা ধরনের সেবা। এখানে ক্যাটালগ হেয়ার কাটিং, আয়রন, রিবন্ডিং ও কারলি করা হয়। রয়েছে চুলের ধরন অনুযায়ী আন্তর্জাতিক মানের প্রসাধনী পণ্য দিয়ে হেয়ার কালারের পাশাপাশি হেয়ার ট্রিটমেন্ট করার সুযোগ। রেজার্স অ্যান্ড সেজার্সের অন্যসব সেবার মধ্যে রয়েছে—ডিপটিসু, থাই, সুইডিস অ্যারোমা, ইন্ডিয়ান ম্যাসাজ, পেডিকিউর, মেনিকিউর, ফেয়ার পলিশ, ওয়াক্সিং, থ্রেডিং, মেকআপ ও বিয়ের মেকআপ। যোগাযোগ :০১৮১৫১০৩২৮৪।
মেঘে মূল্যছাড়
ফ্যাশন হাউস মেঘে চলছে বার্ষিক মূল্যছাড়। এ উপলক্ষে ক্রেতারা মেঘের হাফহাতা টি-শার্ট কিনতে পারবেন মাত্র ১০০ টাকায়। এ ছাড়া ছেলেদের পাঞ্জাবি ৩০০ টাকা ও মেয়েদের টপস কেনা যাবে ৩০০ টাকায়। অন্যান্য পোশাকেও থাকছে মূল্যছাড়। এ ছাড় চলবে আগামী ১৫ ফেব্রয়ারি পর্যন্ত মেঘের সব আউটলেটে।
মোমেন্টস ওয়েডিং ম্যানেজমেন্ট
ঢাকার বনানীতে মোমেন্টস ওয়েডিং ম্যানেজমেন্ট হাউজ দিচ্ছে বিয়ের রিসেপশন স্টেজ, হলুদ স্টেজ, গেট সাজানো, হলুদের ডালা, বাসর ঘর, ওয়েডিং কার, অ্যানিভারসেরি ডেকোরেশন, ফ্লাওয়ার বাকেটসহ নানা রকম সেবা। যোগাযোগ :০১৭১৪১৩৪৫১২।
কুটুমবাড়িতে নতুন খাবার
কুটুমবাড়িতে যোগ হয়েছে ৬টি মজাদার ভারতীয় খাবার। এগুলো হলো কাশ্মীরি চিকেন কারি, কাশ্মীরি স্পাইসি চিকেন কারি, মুম্বাই বিফ রেজালা, মুম্বাই বিফ আচারি, মুম্বাই কড়াই মিক্স চিকেন এবং মুম্বাই চিকেন কড়াই গোস্ত। এসব খাবার পাওয়া যাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ঠিকানা :কুটুমবাড়ি, ২/১২ ব্লক-এফ (লালমাটিয়া মহিলা কলেজের পাশে), লালমাটিয়া, ঢাকা। ফোন :০১৭৫৬৯৬০৮০২।
ওয়েডিং ফেয়ার
সম্প্রতি ঢাকার দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল সান মাল্টিমিডিয়ার আয়োজনে ওয়েডিং ফেয়ার। ওয়েডিং ফেয়ারে বিয়ের অত্যাধুনিক সাজসজ্জা যেমন বিয়ে ও গায়ে হলুদের মঞ্চ, জন্মদিনের কেক ডিজাইন, বর্ণাঢ্য গেইট সজ্জা, প্রফেশনাল স্টিল ফটোগ্রাফি, অত্যাধুনিক অ্যালবাম, ওয়েডিং সিকিউরিটি ম্যানেজম্যান্টসহ বিভিন্ন সেবার প্রদর্শনীর আয়োজন করা হয়।
ঢাকা রিজেন্সিতে পিঠা উত্সব
এই শীতে ঢাকা রিজেন্স আয়োজন করছে পিঠা উত্সবের। তিন দিনব্যাপী এই আয়োজনে রয়েছে ভাপা, চিতই, পুলি, নকশীসহ নানা স্বাদের পিঠা। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু করে ২৬ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ পিঠার উত্সব। যোগাযোগ :০১৭১৩৩৩২৫৯৯।
অঞ্জন’সে ঢাকা গ্ল্যাডিয়েটরের জার্সি
বিপিএল টি-২০ টুর্নামেন্টে অঞ্জন’স এবারও ঢাকা গ্ল্যাডিয়েটরের ওয়্যারড্রব পার্টনার। এই টুর্নামেন্ট উপলক্ষে অঞ্জন’স ঢাকা গ্ল্যাডিয়েটরের জার্সি, ক্যাপ, টি-শার্ট, পোলো শার্ট, মাফলার, মগ, ব্লেজার ইত্যাদি তৈরি করেছে। সাকিব, আশরাফুল, মাশরাফি, বিজয়ের নাম ও নম্বরসহ জার্সির মূল্য ১৪৯৫ টাকা। ঢাকা গ্ল্যাডিয়েটরের অফিসিয়াল ব্লেজার অর্ডার ভিত্তিতে পাওয়া যাবে। শুধুমাত্র অঞ্জন’সের শো-রুমে এ পোশাকগুলো পাওয়া যাচ্ছে।
আকাঙ্ক্ষা’স গ্ল্যামারস ওয়ার্ল্ড
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে এসেছে বিশেষ উইন্টার কেয়ার প্যাকেজ। এ অফারের আওতায় বিশেষ মূল্যে করানো যাবে ফেসিয়াল, স্কিন পলিশ ও থাই হেয়ার স্পা। ফ্রেন্স মেনিকিউর করালে পেডিকিউর করাতে পারবেন বিনামূল্যে। যোগাযোগ :প্রধান কার্যালয়, ৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা, এবং ২৫৫ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা। ফোন : ০১৯৩৭৫১৩০০৬।
ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ট্রেনিং কোর্স
বাংলাদেশ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ইনস্টিটিউট আয়োজন করেছে রেস্টুরেন্ট সার্ভিসে ৩ মাসের ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ট্রেনিং কোর্সের। এ কোর্সে থিউরিটিক্যাল, প্র্যাকটিক্যাল ও বাস্তবিক প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় বেসিক রেস্টুরেন্ট, বেভারেজ সার্ভিস, রেস্টুরেন্ট রিলেটেড ফুড অ্যান্ড বেভারেজ, টেবিল সাইট সার্ভিস, রেস্টুরেন্ট প্র্যাকটিস, সার্ভিস কোয়ালিটি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, হাইজেনিক অ্যাট ওয়ার্ক ও কাস্টমার কেয়ার। যোগাযোগ :বাংলাদেশ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ইনস্টিটিউট, বাড়ি-৫০০/এ, ফ্লাট-১বি (২য় তলা), রোড-০৭, ধানমন্ডি, ঢাকা।
লাল সাদা নীল হলুদে শীতের আয়োজন
লাল সাদা নীল হলুদ সেজেছে শীত সম্ভারে। পোশাকের সাথে মানানসই ফ্যাশনেবল শীতের চাদর পাওয়া যাচ্ছে লাল সাদা নীল হলুদের সব শোরুমে। সব বয়সের নারী পুরুষের ব্যবহার উপোযোগী করে ডিজাইন করা হয়েছে চাদরগুলো। চাদরে করা হয়েছে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ। চাদরগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা থেকে ৯৫০ টাকা পর্যন্ত। এগুলো পাওয়া যাবে লাল সাদা নীল হলুদের সকল শোরুমে।
