এসএসসি (ভোক) পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ১৮:২৭
প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়পযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোক) এর বিভিন্ন কর্মমুখি বিষয়ের মধ্যে তেমনি একটি বিষয় হচ্ছে “জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস”। এ বিভাগে কর্মমুখি শিক্ষার বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হবে। এসএসসি(ভোক) পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আজ তোমাদের জন্য ‘ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য়পত্র)’ এর ‘ এসি জেনারেটর ’ অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হল। ১। প্রশ্ন : জেনারেটর কী ? উত্তর : বৈদ্যুতিক জেনারেটর এমন একটি মেশিন যার সাহায্যে যান্ত্রি শক্তিকে বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করে। ২। প্রশ্ন : এসি জেনারেটর এর প্রধান অংশ কয়টি ও কী কী ? উওর : দুইটি । যথা , ক) স্টেটর বা স্থির অংশ খ) রোটর বা ঘুরন্ত অংশ। ৩। প্রশ্ন : প্রাইম মুভার কাকে বলে ? উওর : যে যন্ত্র বা মেশিনের সাহায্যে এসি জেনারেটরের শ্যাফটকে ঘুরানো হয়, তাকে প্রাইম মুভার বলে। ৪। প্রশ্ন :এসি জেনারেটরে স্লিপ রিং- এর কাজ কী ? উত্তর : এসি জেনারেটর এর ফিল্ড কয়েলে ডিসি সাপ্লাই দেওয়ার জন্যই স্লিপ রিং ব্যবহার করা হয়। ৫। প্রশ্ন : এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে কি বুঝ ? উত্তর : এসি জেনারেটরের ইফিসিয়েন্সি বলতে এর উত্পাদিত শক্তি ও গৃহীত শক্তির অনুপাতকে বুঝায়। উত্পাদিত শক্তি অর্থাত্ , ইফিসিয়েন্সি = ------------------ x ১০০ গৃহীত শক্তি ৬। প্রশ্ন : এক্সাইটেশন বলতে কী বোঝ ? উত্তর : জেনারেটরের ফিল্ডে প্রয়োজনীয় ফ্লাক্স উত্পাদনের জন্য এর ফিল্ড কয়েলে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় , তাকে ফিল্ড এক্সাইটেশন বলে। ৭। প্রশ্ন : এসি জেনারেটরে কী কী লস হয় ? উওর : এসি জেনারেটরে লসসমূহ নিম্নরূপ :- ক) মেকানিক্যাল লস বা যান্ত্রিক অপচয়। খ) এক্সাইটারে পাওয়ার লস। গ) আর্মেচার কোরে এডি কারেন্ট লস এবং হিসটারেসিস জনিত । ঘ) লোড দোওয়ার জন্য পাওয়ার লস। কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮ [email protected]