ঘুর্ণিঝড় ফণীর বিষয়টি গুরুত্ব দিয়ে আগামী শুক্রবার ও শনিবার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংশ্লিষ্ট দফতরসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আজ বৃহষ্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়েরর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩ ও ৪ মে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংশ্লিষ্ট দফতরগুলো খোলা থাকবে। ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কা শেষ না হওয়া পর্যন্ত সব নৌযান বন্দরে অবস্থান নিশ্চিত করতে হবে; বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: রমজানে হাইকোর্টে কোর্ট অফিস সময়সূচি নির্ধারণ
এছাড়াও ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য সংশ্লিষ্ট দফতর ও সংস্থায় কন্ট্রোল রুম খোলা নিশ্চিত করতে হবে।বাসস
ইত্তেফাক/কেকে
