ঘূর্ণিঝড় ফণী: শুক্র ও শনিবার নৌ মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরগুলো খোলা

আপডেট : ০২ মে ২০১৯, ১৬:৩০

ঘুর্ণিঝড় ফণীর বিষয়টি গুরুত্ব দিয়ে আগামী শুক্রবার ও শনিবার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংশ্লিষ্ট দফতরসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আজ বৃহষ্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়েরর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩ ও ৪ মে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংশ্লিষ্ট দফতরগুলো খোলা থাকবে। ঘূর্ণিঝড়  ফণীর আশঙ্কা শেষ না হওয়া পর্যন্ত সব নৌযান বন্দরে অবস্থান নিশ্চিত করতে হবে; বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: রমজানে হাইকোর্টে কোর্ট অফিস সময়সূচি নির্ধারণ

এছাড়াও ঘূর্ণিঝড়  ফণীর সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য সংশ্লিষ্ট দফতর ও সংস্থায় কন্ট্রোল রুম খোলা নিশ্চিত করতে হবে।বাসস

ইত্তেফাক/কেকে