ডেস্কটপ পিসির প্রায় নব্বই শতাংশ বাজার রয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দখলে। আর তাতে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের বাজার মাত্র ১ শতাংশ। তবে মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট পিসির মতো সব ধরনের কম্পিউটিং প্ল্যাটফর্ম বিবেচনায় নিলে মাইক্রোসফটের চাইতে অনেক এগিয়ে রয়েছে মুক্ত সোর্স অপারেটিং সিস্টেমগুলো। এ ক্ষেত্রে উইন্ডোজ দখলে রয়েছে ২০ শতাংশ বাজার আর ওপেন সোর্সের দখলে রয়েছে ৪২ শতাংশেরও বেশি বাজার। সম্প্রতি এই তথ্য জানিয়েছে নেটঅ্যাপ্লিকেশন নামক একটি ওয়েব গবেষণা সংস্থা। অ্যান্ড্রয়েড ফোনের দৌরাত্ম্যেই ওপেন সোর্সের এই জয়জয়কার বলে অভিহিত করেছে তারা।
