মিঠাপুকুরে স্ত্রীর পরকীয়া ধরে ফেলায় স্বামীকে শ্বসরোধে হত্যা

আপডেট : ০২ মে ২০১৯, ১৬:৪০

মিঠাপুকুরে স্ত্রীর পরকীয়া হাতে-নাতে ধরে ফেলায় স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে স্ত্রী ও তার প্রেমিক এ ঘটনা ঘটায় বলে এলাকাবাসী জানায়। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের চেংমারী বড়বাড়ি গ্রামের মৃত. ছাবেদ আলীর ছেলে এরশাদ মিয়া (৩৫) প্রায় ৭ বছর আগে বালুয়া মাসিমপুর ইউনিয়নের বৈরাগী কুটির  (বেউড়া) গ্রামের আসাদুল ইসলামের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ৪ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি, আসমা পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। মাসখানেক আগে আসমা পালিয়ে যান। বুধবার আসমাকে বাবার বাড়ি থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন এরশাদ।

বুধবার রাতে এরশাদ বাড়িতে গিয়ে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন আসমাকে। এ সময় আসমা ও তার প্রেমিক তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে। এরপর প্রেমিক পালিয়ে যায়। 

আরও পড়ুনঃ শরণখোলায় বেড়িবাঁধ ভেঙে ঝুঁকিতে দেড় হাজার পরিবার

সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ‘লাশ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু