সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় টিভি হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছে সি সিড ২০১ বোস্টস নামের একটি ১৬ ফুট ওয়াইড স্ক্রিন। সুপারকার নির্মাতা প্রতিষ্ঠান পোরশে’র ডিজাইন স্টুডিও’র তত্তাবধানে নির্মিত ২০১ ইঞ্চি এই টিভিটি ৭,২৫,০০০ এলইডি’র সমন্বয়ে তৈরি করা হয়েছে যা ৪.৪ ট্রিলিয়ন কালার ডিসপ্লে করতে সক্ষম। দামের দিক থেকে পোরশের ৯১১ কারের চাইতেও চারগুণ দামি এই টিভিটির সর্বমোট ২৫টির জন্য এ বছর অর্ডার পেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। তবে সবচেয়ে মজার বিষয় হলো আকৃতির কারণে বাসার বাইরে স্থাপন করতে বাধ্য হলেও বড় কোনো জায়গায় এটিকে অনায়াসেই মাত্র একটি বাটনের চাপে মাটির নিচের বক্সে ঢুকিয়ে ফেলা সম্ভব যেখান থেকে পুনরায় বাটন চাপলেই বেরিয়ে আসবে ৭টি ভাঁজে থাকা ২০১ ইঞ্চি টিভি স্ক্রিন।
