দরবারের তোরণে মৌচাক

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
দেশি মৌমাছিরা সাধারণত গাছের ডাল, কোটর, বিল্ডিং-এর কার্ণিশসহ বিভিন্ন সুবিধাজনক জায়গায় বিভিন্ন ফুলের মৌসুমে বাসা বাঁধে। কিন্তু কোন তোরণে বাসা বাঁধে এ যেন বিরল ঘটনা। মাসাধিককাল পূর্বে তৈরিকৃত ৭৫–২৮ ফুট এই তোরণটি গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর বাজার মোড়ে স্থানীয় চন্দ্রপাড়া-ফরিদপুরের ৫/৭ জন ভক্ত মুরিদ প্রায় ষাটহাজার টাকা ব্যয়ে নির্মাণ করেন। এ তোরণে একটি-দু’টি করে ধীরে ধীরে বর্তমানে মৌচাকের সংখ্যা দশটি। আশ্চর্যের বিষয় মানুষ চলাচলের মাত্র পাঁচ ফুট উপরে চাক বাঁধলেও এখন পর্যন্ত মৌমাছির কামড় দেয়ার মত ঘটনা ঘটেনি। ইতিমধ্যে পাশের জেলাসহ বিভিন্ন এলাকা থেকে উত্সাহী লোকজন চাকগুলো দেখার জন্য আসে। এলাকার আঃ সামাদ (৪৫), কফিলউদ্দিন (৫৫), আঃ বারেক (৪০) জানান, বর্তমানে সরিষা ফুলের মৌসুমে মৌচাকের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।