বাজিতপুরের বিশিষ্ট ব্যবসায়ী সমরপ্রিয় দাস (৬৫) এবং তাঁর ছেলে অনিক দাসের (৩০) ওপর হামলা ও হত্যা প্রচেষ্টার প্রতিবাদে সোমবার ব্যবসায়ীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। চেম্বার অব কমার্স, বাজিতপুরের উদ্যোগে ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ রেখে একঘন্টার প্রতীকী ধর্মঘট পালন করেন। একই সময় ব্যবসায়ীরা বাজারের ‘মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ’ হতে শুরু করে ১ কি.মি. লম্বা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, সাজ্জাদ পারভেজ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
