উজিরপুরে সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সমাবেশ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
বরিশালের উজিরপুরে গত রবিবার সন্ত্রাস,চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উজিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের নেতৃত্বে সর্বদলীয় নাগরিক পরিষদের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষের অংশগ্রহণে একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে মেজর এম এ জলিল স্মৃতি ভাস্কর্যের সামনে শ্রমিক নেতা মো. দুলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ মিজানুর রহমান, আ. রহিম মাস্টার, মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, ব্যবসায়ী আজিজ আকন, কৃষক আকবর আলী সিপাহী, সোহাগ হাওলাদার প্রমুখ। এসময় বক্তারা উজিরপুরে নব ঘোষিত পৌরসভাকে চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাখার পাশাপাশি একজন ক্লিন ইমেজের পৌর প্রশাসক নিয়োগের দাবী জানান।