সিরাজদিখানে যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০১
গতকাল সোমবার সকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলীপাড়া গ্রামে আলু ক্ষেত থেকে এক যুবতীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় ওড়না পেঁচানো ও দুই হাত বাঁধা ছিল। পড়নে ছিল সেলোয়ার-কামিজ। সিরাজদিখান থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে গেছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।