বাগমারা বিএনপি’র ৪৬ নেতা-কর্মী জেল হাজতে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০১
রাজশাহীর বাগমারার বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৬ জন নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার আসামিরা রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক নাসরিন আকতার আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।জানা গেছে, গত ৯ ডিসেম্বর বিরোধী ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে আ’লীগ নেতা-কর্মী ও পুলিশের মোটর সাইকেল ভাংচুর করা হয়। ওই দিন সন্ধ্যায় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর বাদি হয়ে ৬২ জন বিএনপি ও অঙ্গসংঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল সোমবার ৪৬ জন আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।